অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

রুশ হ্যাকারদের সাইবার হামলা ব্রিটিশ রাজপরিবারে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে গতকাল রোববার সকালের দিকে ঘণ্টা দেড়েক রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়।

গতকাল সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে। তাই আপনি যদি এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে তা করতে পারবেন না।’

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ গতকালের এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়।

ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট।

এ ছাড়া গত বছরের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে হ্যাকিংয়ের পেছনেও কিলনেট জড়িত ছিল। ইউক্রেনে রুশ হামলাকে ‘রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে ব্রিটিশ আইনপ্রণেতারা উল্লেখ করায় ওই হামলা চালানো হয়েছিল।

রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।