অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

সরকারের পদত্যাগের দাবিতে ২ দিনের হরতাল-অবরোধ ঘোষণা বিএনপির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

সরকারের পদত্যাগ,নির্বাচনের তফসিল বাতিল ,নির্দলীয় সরকার গঠন এবং কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে  আবারও কর্মসূচি ঘোষণা করলো বিএনপি। অষ্টম দফায় আগামী বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

আজ সোমবার (২৭ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিবরুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবংদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি হয়রানি বন্ধের দাবিতে কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড করে দেওয়ার প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকালসন্ধ্যা হরতাল ঘোষণা করে বিএনপি। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে ৩১ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় সড়ক, রেল নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। এরপর ১৯ ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় বিএনপি। তবে ২১ নভেম্বর বিরতি দিয়ে আবার ২২ ২৩ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ পালন শেষে রোববার সোমবার দুইদিনের অবরোধ পালন করছে দলটি।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।