গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান- পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৪.২১ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর লেনদেন বাড়লেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা
গত সপ্তাহে ডিএসইতে ২,৫০২.৭৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২,০১৫.০৪ কোটি টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮৭.৭৫ কোটি টাকার বা ২৪.২১ শতাংশ লেনদেন বেড়েছে ।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৯.৬৬ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে ৬,২৮৯.০১ পয়েন্টে অবস্থান করছে।
গত সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১.১০ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ২,১৪০.৪৫ পয়েন্টে।
সপ্তাহের ব্যবধানে ডিএসই শরীয়াহ সূচক ৫.২৮ শতাংশ বেড়ে সূচক অবস্থান করছে ১৩৬৩.৫৭ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির,দাম কমেছে ৫৪ টির এবং দাম অপরিবর্তিত ছিল ২২৮ টির এবং কোন লেনদেন হয়নি ২৫ টি কোম্পানির।
উল্লেখ্য, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ২৪.২১% বাড়লেও স্বস্তিতে নেই বিনিয়োগকারীরা কেননা আজ যে শেয়ার বাড়ছে কাল সেটা চলে যাচ্ছে পতনের তালিকায়। যে কারণে বিনিয়োগকারীরা চরম অস্থিরতার মধ্যে আছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।