পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফুয়াং ফুড লিমিটেডের (FOWANGFOOD) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ নিয়োগ দেয়া হয়েছে।
কোম্পানি জানিয়েছে যে, পরিচালনা পর্ষদ জনাব মিয়া মামুনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং অবিলম্বে কার্যকর ভাবে জনাব রফিকুল হাসান খানকে কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
হটাৎ করে ফুয়াং ফুড থেকে পদত্যাগ করেছেন মিনোরি বাংলাদেশের বহুল আলোচিত মিয়া মামুন,কিন্তু হটাৎ করে তিনি কেন পদত্যাগ করলেন এই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কৌতুহল সৃষ্টি হয়েছে ।খবর প্রকাশ হবার সাথে সাথে কোম্পানির ক্রেতা মুহুর্তের মধ্যে হারিয়ে গিয়েছে ,ফুয়াং ফুড থেকে পদত্যাগ করেছেন মিয়া মামুন এই খবরে শেয়ারটির বিনিয়োগকারীরা আতংকিত হয়েছেন।
একজন বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার ডটকমকে ফোনে জানান তাহলে কি শেয়ারের গেইম করার জন্যেই এতদিন নাটোক সাজিয়েছিলেন এই মিয়া মামুন।