অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

রবি আজিয়াটা, ফ্লোসোলার ও গ্রিনপাওয়ার এশিয়ার মধ্যে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সল্যুশনস ও গ্রিনপাওয়ার এশিয়া একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনায় একটি স্পেশাল পারপাস ভেহিকেল (এসপিভি) গঠন করা হবে।

গত ৭ মে,২০২৫ তারিখে রবির করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, উদ্যোগটি নেওয়া সম্ভব হচ্ছে সরকারের প্রস্তাবিত মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট নীতির কারণে। খসড়া এ নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়া বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহকের কাছে সহজে বিক্রির সুযোগ পাবে। শিগগিরই নীতিমালাটি অনুমোদন হওয়ার কথা রয়েছে।

রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিকে ১৩৩ শতাংশ মুনাফা বেড়েছে

প্রকল্পটি বিল্ড–ওন–অপারেট (বিওও) মডেলে বাস্তবায়ন হবে। প্রকল্পটি কার্যকর হলে বছরে প্রায় ৬৮ দশমিক ২ টন কার্বন নিঃসরণ কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে রবির সিটিও পেরিহান এলহামী আহমেদ মেতাওয়েহ বলেন, ‘এই অংশীদারত্ব আমাদের টেকসই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি উদ্ভাবন, নীতিগত ও কৌশলগত সহযোগিতার একটি যুগান্তকারী সংমিশ্রণ। সিপিপিএর মাধ্যমে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করে আমরা শুধু জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাচ্ছি না; বরং খরচ সাশ্রয় এবং পরিবেশ, সামাজিক ও সুশাসনগত (ইএসজি) দায়িত্বের ক্ষেত্রেও বাংলাদেশের টেলিকম খাতে অগ্রগামী ভূমিকা রাখছি।’

ফ্লোসোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান বলেন, ‘সরকারের উদ্ভাবনী নীতিমালার মাধ্যমে কীভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুততর করা যায় এবং কম খরচে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হয়, তার একটি দৃষ্টান্ত হবে প্রস্তাবিত এই সৌর পার্ক। এটি ভবিষ্যতের মার্চেন্টভিত্তিক নবায়নযোগ্য প্রকল্পগুলোর জন্য একটি মডেল হবে।’

 

গ্রিনপাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে বলেন, ‘রবি ও ফ্লোসোলারের সঙ্গে আমাদের এ সহযোগিতা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে জোরালোভাবে তুলে ধরছে। এ প্রকল্প জ্বালানি নিরাপত্তা ও টেকসই পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখবে।’

এমওইউয়ে স্বাক্ষর করেন রবি আজিয়াটার চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামী আহমেদ মেতাওয়েহ, ফ্লোসোলার সল্যুশনস লিমিটেডের ফ্লোসোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান ও গ্রিনপাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় ফ্রান্সের দূতাবাসের হেড অব ইকোনমিক ডিপার্টমেন্ট জুলিয়েন দুয়ে, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম ও ফ্লোসোলারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।