আজ সোমবার (২৯শে এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দেন যে, দেশের বাজারে ওষুধের লাগামছাড়া মূল্য নির্ধারণ বন্ধের। একই সঙ্গে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাইকোর্টকে ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) করা রিটের শুনানি শেষে এ আদেশ দেন উচ্চ আদালত। এ সময় আদালত ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে অনুমোদনবিহীন কাঁচামাল আমদানি বন্ধেরও নির্দেশ দেন।
আরও পড়ুন…
চা-সিগারেটের দোকান রাত ১১টার পর বন্ধের নির্দেশ
এমনকি অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রি বন্ধের নির্দেশও দেন আদালত। আদেশে স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।
উল্লেখ্য, ‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ ওষুধ কোম্পানিগুলোর ওষুধের দাম বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ক্যাব। রিটে যেসব কোম্পানির ওষুধের দাম ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারণ করা হয়নি, সেগুলোর কাঁচামাল আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়ার নির্দেশনা চাওয়া হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।