অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

এবার বাংলাদেশের ‘মিশন বাংলাওয়াস’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দুই ফর্মেটের বিশ্বচ্যাম্পিয়নদের গুঁড়িয়ে দিয়ে এক ম্যাচ আগেই সিরিজ পকেটে পুড়েছে সাকিব আল হাসানরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নামবে। বাংলাদেশের সামনে সুযোগ প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের স্বাদ দেওয়া।

অন্যদিকে ওয়ানডে সিরিজ জেতা ইংলিশদের লক্ষ্য শেষটা জয়ে রাঙিয়ে হোইওয়াটওয়াশের লজ্জা এড়ানো। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ বিকাল তিনটায় ম্যাচটি শুরু হবে। গাজী টেলিভিশন ও টি-স্পোর্টসে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

আজ মঙ্গলবার ইংলিশদের হারাতে পারলেই প্রথমবারের মতো বড় কোন দলকে কুড়ি ওভারের ফরম্যাটে হোয়াইট ওয়াশের স্বাদ দেওয়ার কৃতিত্ব অর্জন করবে। বাংলাদেশও নিশ্চিত ভাবে চাইবে তেমনটা করতে।

শেষ ম্যাচের আগে বাংলাদেশকে নির্ভার দেখা গেছে। ঐচ্ছিক অনুশীলন থাকায় সাকিব মাগুরায় ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। তার সফরসঙ্গী হয়েছিলেন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদও। বাকিদের মধ্যে কেউ কেউ হোটেলে বিশ্রাম করেছেন।

যারা মাঠের অনুশীলনে এসেছিলেন, তারা সবাই ছিলেন ফুরফুরে মেজাজে। তার পরেও শেষ ম্যাচটিতে জয়ের জন্যই বাংলাদেশ ঝাঁপিয়ে পড়বে।

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পরও একাদশে পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা। কেননা ইংলিশদের হোয়াটওয়াশ করার সুযোগ কোন ভাবেই স্বাগতিকরা হাতছাড়া করতে চাইবে না।

এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ইংলিশ গণমাধ্যমে প্রবল সমালোচনার শিকার হতে হয়েছে সফরকারীদের। ঘরের মাঠে বাংলাদেশের শক্তির গভীরতা সম্পর্কে জানার পরও সফরকারীরা তাদের হালকা ভাবে নিয়েছে বলে দাবি সাবেকদের। যদিও এমন প্রশ্নকে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তার মতে, বাংলাদেশ মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে।

ইংল্যান্ড গুরুত্ব দেয়নি বাংলাদেশ সিরিজকে: নাসের হুসেন ( আরো পড়ুন) https://ortholipi.com/2023/03/13/%e0%a6%87%e0%a6%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%bf/

এখন টি-টোয়েন্টি সিরিজ পরাজয়ের হতাশা পেছনে ফেলে শেষ ম্যাচটি জিততে মরিয়া ইংল্যান্ড। জস বাটলারের কথাতে তেমনই আত্মবিশ্বাসী সুর। শেষ ম্যাচটিতে তাদের একাদশে পরিবর্তন আসতে পারে। এখন পর্যন্ত সফরে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ পাননি রিস টপলি। সফরের শেষ ম্যাচে সুযোগ মিলতে পারে তার।

সব কিছু মিলিয়ে দুই দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। স্বাগতিক বাংলাদেশের সামনে সুযোগ এই প্রথম বড় কোন প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার। অন্যদিকে ইংল্যান্ডের লক্ষ্য ৯ বছর আগের লজ্জা থেকে নিজেদের বাঁচানো। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সব গুলোতে হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।