অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

বাড়ল জ্বালানি তেলের দাম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। কারণ, এই সংঘাতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটাতে পারে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

স্থনীয় সময় মঙ্গলবার এটি ৫ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তালিকা অনুযায়ী, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এ ওপেক তেল উৎপাদনকারী কার্টেলের তৃতীয় বৃহত্তম সদস্য। এটি ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম সদস্য।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এ অঞ্চলে কোনো সামরিক উত্তেজনার সৃষ্টি হলে তা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রভাব ফেলতে পারে।

ওমান ও ইরানের মধ্যে অবস্থিত জাহাজ চলাচলের পথটি বৈশ্বিক তেল বাণিজ্যের প্রধান পথ। বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ এ পথেই হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক এ প্রণালী ধরে তেল রপ্তানি করে।

লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গতকাল মঙ্গলবার রাতে তেল আবিবের উদ্দেশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।