অর্থ লিপি

২৫ মে ২০২৬ সোমবার ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্প ও বাইডেন জনপ্রিয়তা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে। এ নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর জনপ্রিয়তা নিয়ে জরিপ চালিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান। সম্প্রতি এবিসি নিউজের এক জরিপে উঠে এসেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌঁড়ে জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইংরেজি ও স্প্যানিশ ভাষায় করা এই জরিপে অংশ নিয়েছেন ২ হাজার ২২৮ জন। গতকাল রোববার (১৪ই জানুয়ারি) এ জরিপের ফল প্রকাশ করেছে এবিসি নিউজ।

জরিপের ফলে দেখা গেছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান না অনেক ডেমোক্র্যাট। মাত্র ৫৭ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য।

অন্যদিকে ৭০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক রিপাবলিকান ট্রাম্পকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার পক্ষে তাদের মত দিয়েছেন।

জরিপে আরও দেখা গেছে, ১৫ বছরের মধ্যে প্রেসিডেন্ট থাকা আবস্থায় দলীয় সমর্থনের দিক বিবেচনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছেন বাইডেন। নারীদের মধ্যেও জনপ্রিয়তা কমেছে বাইডেনের। ২০২০ সালে বাইডেনের পক্ষে ভোট দিয়েছিলেন ৫৭ শতাংশ মার্কিন নারী। বর্তমানে সেই সংখ্যা ৩১ শতাংশে নেমেছে। আর পুরুষদের মধ্যে ৩৪ শতাংশ বাইডেনকে পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান।

এমনকি কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের মধ্যে বাইডেনের গ্রহণযোগ্যতা কমেছে। বাইডেনকে ক্ষমতায় দেখতে চান ২২ শতাংশ কৃষ্ণাঙ্গ আর হিস্পানিকদের মধ্যে ১৫ শতাংশ। এছাড়া গাজা ইস্যুতে মুসলিম ভোটাররাও বাইডেনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।