অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ এস আলমের ৯ কারখানা উৎপাদনে ফিরছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে উৎপাদনে ফিরছে এস আলম গ্রুপের ৯ কারখানা, এর আগে টানা আটদিন বন্ধ ছিল ৯ কারখানা।

গতকাল বুধবার (১ জানুয়ারি) গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বন্ধ কারখানার ইনচার্জদের আজ বৃহস্পতিবার থেকে ফের উৎপাদনে যেতে বলা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার থেকে বন্ধ ৯ কারখানা খুলে দেওয়া হয়। উল্লিখিত কারখানাগুলো হলো, কর্ণফুলীর এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইছানগরে এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম ব্যাগ ও এস আলম স্টিল।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর আকস্মিকভাবে এস আলম গ্রুপের নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। নোটিশে কারখানা বন্ধের কারণ উল্লেখ না করলেও পরবর্তীতে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানান, কাঁচামাল সংকটের কারণে কারখানা বন্ধ করা হয়েছে। সে সময় ফরেন এলসি বন্ধ থাকায় কাঁচামাল সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানান তারা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।