আগামীকাল সোমবার (১ জুলাই) ‘ব্যাংক হলিডে’ হওয়ায় আগামীকাল ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। আগামীকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না।
নিয়ম অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। ১ জুলাই এবং বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।প্রতি বছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।
মূলত শেয়ারবাজারের শেয়ার ক্রয়-বিক্রয়ের পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে।তাই ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকে।
আগামী মঙ্গলবার (২ জুলাই) যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ।