অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

শেয়ার বাজারে আসছে টেকনো ড্রাগস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে আসতে চায় ঔষধ উৎপাদনকারী কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড। কোম্পানিটিআইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে। আর এই টাকার বড় অংশব্যয় করা হবে নতুন ভবন নির্মাণ ,নতুন মেশিনারি ক্রয় এবং আংশিক ঋণ পরিশোধে।

আজ শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ৭১ রোড শো আয়োজন করেকোম্পানিটি। উক্ত রোড শোতে  যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) সংশ্লিষ্টদেরআমন্ত্রণ জানানো হয়। তাদের সামনে কোম্পানির আর্থিক চিত্র, ভবিষ্যত পরিকল্পনা ইত্যাদিবিষয় তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ সহ শীর্ষ কর্মকর্তারা।

রোড শোতে কোম্পানির চেয়ারম্যান খালেদা আক্তার খান, পরিচালক মেহরীন আহমেদ, কোম্পানির স্বতন্ত্র পরিচালকগণ, কোম্পানী সচিবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিতছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্যু ম্যানেজারএর প্রতিনিধি, রেজিষ্টার অফ ইস্যু এরপ্রতিনিধি, আন্ডাররাইটারসহ মার্চেন্ট ব্যাংক, ফান্ড ম্যানেজার, বন্ড ম্যানেজার, ইনসুরেন্সকোম্পানী, ডিএসইসিএসই ট্রেক হোল্ডার, মিউচ্যুয়াল ফান্ড, এনবিএফআই এবং অন্যান্যআর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।

আইপিওর রেড হেয়ারিং প্রসপেক্টাস থেকে জানা যায়, টেকনো ড্রাগস লিমিটেড লিমিটেড২০০৯ সালে নিবন্ধিত হয়। তবে কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে  ২০১০ সালের জুলাই।

বর্তমানে কোম্পানির পরিশোধিত মূলধন ৯৪ কোটি ১৫ লাখ টাকা। সর্বশেষ হিসাববছরেকোম্পানিটি ১৯ কোটি ৫৫ লাখ টাকা নিট মুনাফা করেছে।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) টাকা পয়সা। এসময় শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭৪ পয়সা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।