অর্থ লিপি

১০ মার্চ ২০২৬ মঙ্গলবার ২৫ ফাল্গুন ১৪৩২

যুদ্ধবিরতির খবরে বাজারে স্বস্তি, আতঙ্ক কাটিয়ে সূচক বেড়েছে ১৩২ পয়েন্ট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়ে যুদ্ধ বন্ধ হতে পারে— এমন খবরে দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা ফিরে এসেছে। টানা উদ্বেগ ও আতঙ্কের পর আজকের লেনদেনে বাজারে কিছুটা স্বস্তির আভাস দেখা গেছে।

আজ সোমবার (০৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সূচকের উত্থানের মধ্য দিয়ে  লেনদেন শেষ হয়েছে। আজ বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

আজ ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৩২.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৪১.৪১ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২১.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৩৫.১৩ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৫৫.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৭৫.৮৬ পয়েন্টে।

আজ  ডিএসইতে মোট ৪১৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫১ টির, কমেছে ১৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টি কোম্পানির শেয়ার দর।

এর আগের কার্যদিবসে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পরে। এর প্রভাবে বাজারে বড় ধরনের বিক্রির চাপ তৈরি হয় এবং সূচক একদিনেই  ২৩১ পয়েন্ট কমে যায়। অনেক বিনিয়োগকারী ঝুঁকি এড়াতে শেয়ার বিক্রি করায় লেনদেনেও নেতিবাচক প্রভাব পরে।

তবে নতুন করে যুদ্ধ বিরতির সম্ভাবনার খবর বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থার কিছুটা ফিরে আসায় আজ সূচক ঘুরে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষে প্রধান সূচক প্রায় ১৩২ পয়েন্ট বেড়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে বাজারে আস্থার পরিবেশ আরও শক্ত হতে পারে। এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি বাজারে স্বাভাবিক গতি ফিরে আসার সম্ভাবনাও তৈরি হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।