পবিত্র রমজান মাসে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত মূল্যছাড়ে গুঁড়োদুধ, চিনিগুড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেলসহ ১৯ ধরনের পণ্য বিক্রি করছে।
রাজধানীর ১৫টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্যছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।
রমজানে এক লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধরনা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়োদুধসহ ১৯ ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই।
মতিঝিল শাপলা চত্বর, জাতীয় প্রেসক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর-২-সহ রাজধানীর ১৫টি স্থানে ট্রাক থেকে ২-৪ লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়।
তীর ফুলক্রিম গুঁড়োদুধ ৫শ’ গ্রামের প্যাকেটের বাজারমূল্য ৪২৫ টাকা; অথচ রমজান উপলক্ষে ৫০ টাকা ছাড়ে ৩৭৫ টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডাল কেজিতে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। ১৬৫ টাকা কেজির চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ১৪৮ টাকায়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।