শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে চলতি সপ্তাহে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ও (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
কোম্পানি দুটি হলো মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও জাহিন স্পিনিং মিলস পিএলসি।
স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড
আগামী ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ও (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
গত (২০২৩-২৪) হিসাব বছরে কোম্পানিটির (অক্টোবর-ডিসেম্বর) ৩ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯.০৬ টাকা এবং জুলাই টু ডিসেম্বর ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৭.৪৮ টাকা ।
জাহিন স্পিনিং মিলস পিএলসি
আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৩ টায় মেঘনা পেট্রোলিয়ামের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) ও (জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
গত (২০২৩-২৪ )হিসাব বছরে কোম্পানিটির (অক্টোবর-ডিসেম্বর) ৩ মাসে শেয়ার প্রতি (জুলাই-ডিসেম্বর) লোকসান (ইপিএস) হয়েছিল ০.১১ টাকা এবং জুলাই টু ডিসেম্বর ৬ মাসে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ০.২০ টাকা ।