অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

তুষারঝড়ে নিহত ৩, জরুরি অবস্থা জারি রাশিয়ায়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

তীব্র ঝড়ে অন্তত তিনজন রুশ নাগরিক নিহত হয়েছেন। তুষারঝড়ে বিপর্যস্ত রাশিয়া-ইউক্রেন সীমান্ত। তাদের মধ্যে একজন ক্রিমিয়ার, একজন সোচি শহরের আরেকজন রাশিয়া-ইউক্রেন সীমান্তে কার্চ শহরের বাসিন্দা ছিলেন।

এ ঘটনার রেশ ধরে জরুরি অবস্থা জারি করেছে ক্রিমিয়ায় রুশ নিয়োগৃকত সরকার। স্থানীয় নিউজ  এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ বিদ্যুৎ মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলে ১৯ লাখের মতো মানুষ বিদ্যুৎহীন জীবনযাপন করছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেছে ক্রিমিয়ায় রুশ নিয়োগকৃত সরকার, সেই সাথে শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রাশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই তুষারঝড় পূর্বের রেকর্ডকে অতিক্রম করেছে।

এদিকে তুষারঝড়ে ইউক্রেনের ২ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণপশ্চিমাঞ্চলের ওডেসাতে। অঞ্চলটির কোথাও কোথাও সাড়ে ছয় ফুটের বেশি  তুষারপাত হয়েছে। পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে রবিবার রাত থেকে বিদ্যুৎহীন কাটাচ্ছে সেখানকার বাসিন্দারা।  তীব্র তুষারঝড়ের মধ্যে সেখানে গাড়িতে ৪৮ জন আটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা। ওই ৪৮ জনের মধ্যে ৬ জন শিশুও ছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।