অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ঘরে বসেই রিচার্জ করবেন মেট্রোরেলের এমআরটি পাস

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা মেট্রোরেলের ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাস কার্ডের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে। যাতে করে যাত্রীরা সহজেই যেন ঘরে বসে কার্ড রিচার্জ করতে পারেন।

গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই অ্যাপের মাধ্যমে কার্ডহোল্ডার যাত্রীরা সহজেই ঘরে বসে নিজ নিজ কার্ড রিচার্জ করতে পারবেন। দ্রুতই চুক্তি হবে, বিষয়টি ফাইনাল স্টেজে আছে। আশা করি, শিগগির ভালো সংবাদ দিতে পারবো।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবদুর রউফ জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) পুনরায় চালু হতে যাচ্ছে বন্ধ থাকা মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন। মঙ্গলবার (আজ) উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এটি উদ্বোধন করবেন। সে সময় তিনি এই স্টেশনে মেরামতে কত খরচ হয়েছে জানাবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।