অর্থ লিপি

১১ মার্চ ২০২৬ বুধবার ২৬ ফাল্গুন ১৪৩২

মার্কিন নার্স সন্তানসহ অপহরণ হাইতিতে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে এক নার্সসহ তার সন্তানকে অপহরণ করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির একটি ধর্মভিত্তিক মানবিক সহায়তা সংস্থা ‘এল র হাইতি’।

সংস্থাটি বিবৃতিতে জানায়, আমরা নিশ্চিত আমাদের পরিচালকের স্ত্রী অ্যালিক্স ডরসেনভিল ও তার সন্তান গত বৃহস্পতিবার (২৭শে জুলাই) অপহৃত হন। ওইদিন সকালে পোর্ট ও প্রিন্সের কাছে আমাদের কমিউনিটি মিনিস্ট্রিতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বিবৃতিতে শিশুটির বয়স উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিবৃতিতে জানান, হাইতিতে দুই মার্কিন নাগরিক অপহরণের ঘটনায় আমরা অবগত আছি। এ বিষয়ে হাইতি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি ২০২১ সালের নিজ বাড়িতে খুন হন। ওই ঘটনার পর দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির দিকে যায়।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।