আজ রবিবার (৪ আগস্ট) সপ্তাহের প্রথম দিন লেনদেন শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। প্রথম ১ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে বাজারের তিনটি সূচকেরই পতন হয়েছে। প্রধান সূচক ১১৪ পয়েন্টের কমেছে।মূলত সকালে শুরু থেকেই বাজারে ক্রেতা না থাকায় সূচকের পতন হয়েছে।
মূলত সকালে শুরু থেকেই বাজারে ক্রেতা না থাকায় দাম কমছে। সার্বিকভাবে আজ বিনিয়োগকারীরা সাম্প্রতিক আন্দোলনে ভীতিগ্রস্ত হবার কারণে বিক্রেতারা দিনের শুরুতেই দাম তিন শতাংশ হ্রাস করে বিক্রয় আদেশ দিয়েছেন। বেশির ভাগ শেয়ারের দাম তিন শতাংশ কমে যাওয়ায় দিনের শুরুতে বড় ধরনের দরপতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্সের পতন হয়েছে ২.১৫ শতাংশ বা ১১৪.৪০ পয়েন্ট। ডিএসইএস সূচকের পতন হয়েছে ২.১৫ শতাংশ বা ২৫.০৭ পয়েন্ট ও ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ২.২৮ শতাংশ বা ৪৩.৪২ পয়েন্ট কমেছে।
দিনের প্রথম ১ ঘন্টা ৩০ মিনিটের ৭১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দাম বেড়েছে মাত্র ৫ টি কোম্পানির শেয়ারের, দাম কমেছে ৩৬৪ টি কোম্পানির। অপরিবর্তিত আছে ২১ টি কোম্পানির।