আজ বুধবার (২০ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা আট কার্যদিবস সূচকের পতনের পরে, সূচক কিছুটা ঘু্রে দাঁড়ালো।
আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আজ লেনদেনে অংশ নিয়েছে ৪০১ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩০৫ টির,দাম কমেছে ৫২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৪৪ টি কোম্পানির ।
আজ ডিএসইতে ৪২২. ৮৩ কোটি ৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭২ পয়েন্টে এসেছে।এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৭৭ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।