সপ্তাহের শেষ দুই কর্মদিবসের ইতিবাচক প্রবণতায় বাজার শেষ হওয়াতে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসতে দেখা গেছে।সপ্তাহের শুরতে শেয়ারবাজারে মন্দাভাব থাকলেও সপ্তাহের শেষ দুই কর্মদিবস ইতিবাচক প্রবণতায় ফেরাতে কিছুটা স্বস্তি পেয়েছে বিনিয়োগকারীরা। ।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২.৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৫ অবস্থান করছে।অন্যদিকে ‘ডিএসইএস’ সূচক ০৫ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ দশমিক। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ১১ দশমিক ৭৮ পয়েন্ট, যা বর্তমানে ২ হাজার ১০৩ পয়েন্টে।

আজ ডিএসইতে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এই লেনদেনের পরিমাণ ছিল ৫৭৬ কোটি টাকা।আজ গত কার্যদিবসের চেয়ে ১৩২.৯৪ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৭৫টি কোম্পানির দর বেড়েছে, ১৫৭টির দর কমেছে এবং ৬৬টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।
আজ সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স এর। আজ কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজি এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২.৩০ টাকা বা ৯.৮৩ শতাংশ।আর ৩.৩০ টাকা বা ৯.৭৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ ।
বাজার বিশ্লেষকদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রতিক অর্থনৈতিক সূচকের ইতিবাচক প্রভাব বাজারে নতুন গতি এনেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।