অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

রাজবাড়ীতে বাস ধর্মঘট

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে ধর্মঘট ডেকেছেন রাজবাড়ীর বাস মালিক সমিতি। এতে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (২রা অক্টোবর) ভোর থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস মালিক সূত্রে জানা গেছে, রাজবাড়ীর কোনও বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এ ছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে বাধা দিলে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারগুলোতে ভাঙচুর করে।

পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুটি ট্রিপ চালাবে। কিন্তু তারা সিদ্ধান্তের বাইরে গিয়ে এর বেশি ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ীর বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাসের যাত্রী নামিয়ে ঢাকা ফেরত পাঠায়।

আরও জানা গেছে, এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে এই রুটে বাস চলাচল বন্ধ হয়। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করে ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু এরপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালাচ্ছে। এতে রাজবাড়ীর বাস মালিকদের ক্ষতি হচ্ছে।

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ বাস বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। কাউন্টারের এসে ফেরত যাচ্ছেন অনেক যাত্রী। যাদের জরুরি কাজ রয়েছে তারা ভেঙে ভেঙে ছোট গাড়িতে, অটোরিকশা, ভ্যান, মাহিন্দ্র করে দৌলতদিয়া ঘাট পর্যন্ত যাচ্ছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।