অর্থ লিপি

১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ৩১ ভাদ্র ১৪৩৩

ইন্টার মিয়ামিতে কত ডলার পাবেন মেসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চলতি মাসের শুরুতেই লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন তিনি। মৌখিকভাবে মেসি জানালেও এখনও তার অফিশিয়াল চুক্তি সম্পন্ন হয়নি। কারণ, যুক্তরাষ্ট্রের দলবদলের দরজা খুলবে ৫ জুলাই। হয়তো সেদিনই ইন্টার মিয়ামি মেসির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে চুক্তি করবে। তবে কত টাকায় মেসি যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যাচ্ছেন, তা নিয়ে সবার মধ্যেই কৌতূহল রয়েছে।

মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেয়াটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ট্রান্সফার। তবে ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে কত টাকায় চুক্তি করাচ্ছে বেকহ্যামের ক্লাবটি, তা জানিয়েছে সংবাদমাধ্যম স্পোর্টিকো।

তারা জানিয়েছে, মেসি ইন্টার মিয়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তিতে বেশ কিছু শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন মার্কিন ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মিয়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে।

শুধু এতটুকুই নয়; মেসি অ্যাপল, এডিডাস ও ফ্যানাটিকস থেকে রেভিনিউ শেয়ার পাবেন। যদিও সেই অর্থের পরমিাণ কত, তা জানা যায়নি। মূলত এটাই মেসির চুক্তির মূল আকর্ষণ।

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে আর নতুন করে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফরাসি জায়ান্টরা। এরপর গুঞ্জন ওঠে, সৌদি আরবের ক্লাব আল হিলালে মোটা অংকের অর্থের যোগ দিচ্ছেন মেসি। আবার গুঞ্জন উঠেছিল, বার্সেলোনায় ফিরছেন মেসি। তবে শেষ পর্যন্ত মেসি নিজেই জানান, যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন তিনি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।