ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রুসহ ১৪ জন নিহত হয়েছেন। বৈরি আবহাওয়ায় পর্যটন শহর বার্সেলোসে অবতরণের সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে।
অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা জানান, তীব্র বৃষ্টির মধ্যে পাইলট বিমানটিকে অবতরণের চেষ্টা করছিলেন। এ সময় ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় বিমানটি। দুর্ঘটনায় ১২ যাত্রীসহ ২ ক্রু নিহত হয়েছেন। নিহত সবাই ব্রাজিলের নাগরিক।
রাজ্যের গভর্নর উইলসন লিমা এক্স-এ লেখেন, ‘আমাদের কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য দুর্ঘটনার মুহূর্ত থেকেই মাঠে রয়েছে।’
বিমানটি প্রায় ৯০ মিনিটের ফ্লাইটে রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ব্রাজিলের বিমান বাহিনী ও পুলিশ।
সূত্র: এনডিটিভি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।