দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক পিএলসির (BRACBANK)ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এই তথ্য ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে।
বিএসইসির অনুমোদনের প্রেক্ষিতে বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১৯মে,২০২৪ রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি।অর্থাৎ ১৯মে যাদের ব্যাংকটির শেয়ার থাকবে শুধুমাত্র তারাই বোনাস লভ্যাংশ পাবেন।
গত ২ এপ্রিল অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখেসমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এর মধ্যে ১০ শতাংশনগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
নিয়মানুযায়ী , বোনাস লভ্যাংশ ঘোষণা করা হলে তা বিতরণের আগে বিএসইসিরঅনুমোদন নিতে হয়। ওই আবেদনে বোনাস ঘোষণা যৌক্তিকতা তুলে ধরতে হয়। নিয়মঅনুযায়ী, ব্র্যাক ব্যাংক আবেদন করলে বিএসইসি তাতে অনুমোদন দেয়।
উল্লেখ্য ইতিমধ্যেই ১০ শতাংশ নগদ লভ্যাংশের রেকর্ড তারিখ শেষ হয়ে গিয়েছে।