শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিনডে বাংলাদেশ লিমিটেডের (LINDEBD) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য রেকর্ড পরিমাণ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা ঘোষণা করেছে।কোম্পানিটি চলতি বছরের প্রথম সাত মাসের আর্থিক ফলাফলের বিপরীতে ৪১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ার প্রতি শেয়ারহোল্ডাররা ৪১০ টাকা করে লভ্যাংশ পাবেন।
গতকাল বুধবার,৪ সেপ্টেম্বর, ২০২৪ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম সাত মাসের (জানুয়ারি’২৪-জুলাই’২৪) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর অন্তর্বর্তী লভ্যাংশের এই সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি’২৪-জুলাই’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৪১৫.০৮ টাকা। যা আগের বছর ছিল ৮.৮৪ টাকা।
চলতি বছরের প্রথম সাত মাসে(জানুয়ারি’২৪-জুলাই’২৪) শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১৩.১৯ টাকা, যা আগের বছর ছিল ৮.৩৮ টাকা। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৬৩২.৩৫ টাকা, যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৩৭১.২৭ টাকা ।
কোম্পানিটি জানিয়েছে, অঙ্গপ্রতিষ্ঠান লিন্ডে ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের শেয়ার বিক্রির কারণে কোম্পানিটির মূলধনি আয় বেড়েছে, যার ফলে কোম্পানিটির মুনাফাও বেড়েছে। এর ভিত্তিতে কোম্পানিটির রেকর্ড লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর ,২০২৪। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে শেয়ার থাকবে, কেবল তারা-ই ঘোষিত লভ্যাংশ পাবেন।
সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেনি। এর আগে ঘোষিত ১৫৪০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হয়েছে। ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত অন্তর্বর্তীকালীন আর্থিক প্রতিবেদন অনুমোদন করে এ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫.০২ টাকা , আগের বছরে যা ছিল ৫৮.০৪ টাকা । গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভিপিএস দাঁড়ায় ৩৭১.২৭ টাকা ।
লিন্ডে বাংলাদেশ ১৯৭৬ সালে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৭৮ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ১৮ হাজার ২৮০। এর মধ্যে ৬০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১0.৭০ শতাংশ শেয়ার রয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।