পুঁজিবাজারে তালিকাভুক্ত লাইফ ইন্সুরেন্স খাতের কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)’N’ ক্যাটাগরি থেকে ’B ’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আগামীকাল ৩১ অক্টোবর,২০২৩ থেকে কোম্পানিটি ‘B’ক্যাটাগরিতে লেনদেন করবে।
উল্লেখ্য কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘B’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
ইতিমধ্যেই কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে বলে জানিয়েছে কোম্পানিটি।