নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে বিশ্রাম চেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস ও ওপেনার তামিম ইকবাল। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের কাছে ৮৬ রানে হেরেছে স্বাগতিকরা। ব্যাট হাতে সেভাবে অবদান রাখতে পারেননি লিটন। মাত্র ৬ রানে আউট হয়েছেন। ২৮ বছর বয়সী বিসিবিকে জানিয়েছেন, তিনি মোটেও সুস্থবোধ করছেন না। ফলে সুস্থ থাকার লক্ষ্যে বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিবও না থাকায় আজই হয়তো সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অন্য কারো নাম ঘোষণা করা হবে।
অপর দিকে, বামহাতি ওপেনার তামিম ইকবালের প্রত্যাবর্তনের ম্যাচটা ব্যাট হাতে খারাপ কাটেনি। দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রান করেছেন। কিন্তু এখনও কিছুটা অস্বস্তি থাকায় অভিজ্ঞ ওপেনার পুরোপুরি সুস্থ হয়েই বিশ্বকাপে ফিরতে চাইছেন।
বিসিবি সূত্রে আরও জানা গেছে, তৃতীয় ওয়ানডেতে দলে ফিরছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সিরিজে উপলক্ষে শুরুতে তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।