অর্থ লিপি

৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার ২২ ভাদ্র ১৪৩৩

ডিএসইতে লেনদেন বাড়লেও বিনিয়োগকারীদের রক্তক্ষরণ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার ৯ই আগস্ট ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (ডিএসই) মূল্য সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে।

আজ ডিএসইতে ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ৩৩.৫২ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকার।

 

সার্বিকভাবে আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২৯৬.৯৯ পয়েন্টে।

অন্য সূচক গুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৯.০৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৪২.৭৭ পয়েন্টে।

ডিএসইর দাম বাড়ার শীর্ষ ২০ টি কোম্পানির শেয়ার

আজ ডিএসইতে মোট ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৩৭ টির, দাম কমেছে ১৩২ টির এবং দাম অপরিবর্তিত ছিল ১৫৫ টি কোম্পানির।

গতকাল ডিএসইর সূচকের ঘুরে দাড়ানোর আভাস দেয়ার পরে, আজ সকাল ১০.২০ মিনিট পর্যন্ত সূচকের ইতিবাচক ধারাতে থাকায় বিনিয়োগকারীরা মধ্যে আশা জেগে উঠেছিল।

কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই বাজারে বিক্রির চাপ বাড়তে থাকে, বেলা বাড়ার সাথে সাথে বাজার ধারাবাহিক ভাবে নেতিবাচক হতে থাকে। শেষ পর্যন্ত সূচক ১৮.৫৭ পয়েন্ট কমে সূচক আবারও নেমে যায়, সাইক্লোজিকাল সাপোর্ট ৬৩০০ নিচে। ইদানীং সূচক ৬৩০০ এর নিচে নামলেই বিনিয়োগকারীরা আতংকগ্রস্ত হয়ে পরেন।

যদিও আজকে লেনদেন গতদিনের চেয়ে ৩৩.৫২ কোটি টাকার বেশি হয়েছে তদুপরিও বিনিয়োগকারীদের আজ রক্তক্ষরণ হয়েছে। বিনিয়োগকারীরা বুঝেই উঠতে পারছেনা কি হচ্ছে বাজারে। বাজারের এই পতনে যে শেয়ারের দাম বিগত দিনে বাড়েনি সেগুলির দামের পতনে দিশেহারা হয়ে পারেছেন বিনিয়োগকারীরা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।