আজ মঙ্গলবার ৭ ই নভেম্বর , ২০২৩ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জলিমিটেডের (ডিএসই) মূল্য সূচক উঠানামার মধ্য দিয়ে দিন শেষে ০.৯৭ পয়েন্ট কমে আজকের বাজার লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে কমেছে।আজ ডিএসইতে মোট ৫৪৫.৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসেডিএসইতে ৫৯৫.৭৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ গত কর্মদিবসের চেয়েলেনদেন কম হয়েছে ৫০ কোটি টাকার।
আজকের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৯৭ পয়েন্টকমে অবস্থান করছে ৬২৭৬.৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহসূচক ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১.৯০ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১৩০.৫৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে মোট ৩০৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এরমধ্যে দাম বেড়েছে ৫৫ টির, দাম কমেছে ৮৭ টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬৭ টিকোম্পানির।
আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার ১০ টি খাতের শেয়ার ছিল।আজ খাতভিত্তিক লেনদেনে এককভাবে কোন খাতের শেয়ারের আধিপত্য ছিলনা।

আজ ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ২০ টি শেয়ারের তালিকা।
ইদানিং বাজারের টপ গেইনিং তালিকা পরিবর্তন হচ্ছে প্রতিদিন, বিনিয়োগকারীগন বুঝতেই পারছেন না কি হচ্ছে। এই বাড়ছে তো মূহুর্তেই আবার কমে যাচ্ছে। আবার কোন শেয়ার বামে হ্যাং হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার ইতিবাচক হচ্ছে। ভয় পেয়ে স্টপ লস দিচ্ছে অনেকেই। এক কথায় মানুষজন দারুন হতাশার মধ্যে দিয়ে বাজার অবলোকন করছে।
মুহুর্তের মধ্যে শেয়ারের আচরণ দেখে মানুষজন দারুন ভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন, ট্রেডিং করতেই পারছেন না। আজ যে সব শেয়ার টপ গেইনিং তালিকাতে থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজার তালিকাতে।অনেক শেয়ার সংখায় অনেক শেয়ার নিয়ে ফ্লোর ভেঙে লেনদেন হয়ে, পরক্ষনেই আবার ফ্লোরে চলে যাচ্ছে।।যার ফলে বাজারের মতিগতিই ধরতে পারছেন না বিনিয়োগকারীরা।