অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংক নির্বাহীদের ইতিবাচক মনোভাব প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা। আজ বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর নেতৃবৃন্দ এ মনোভাব প্রকাশ করেছেন।

সংগঠনটির সভাপতি এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনের নেতৃত্বে এবিবির একটি প্রতিনিধি দল আজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় তারা দেশের মুদ্রাবাজার ও শেয়ারবাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিএসইসির পক্ষ থেকে এবিবি প্রতিনিধিদেরকে পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়। বলা হয়, আগামী দিনে দেশের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে। পুঁজিবাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে। তাই পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো লাভবান হতে পারে।

উল্লেখ্য, আইন অনুসারে ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল ব্যবহারের সুযোগ দিয়েছে। কিন্তু বেশিরভাগ ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বেঁধে দেওয়া সীমার অনেক কম।

তাই তারা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়িয়ে একদিকে নিজেরা লাভবান হতে পারে, অন্যদিকে বাজারে গতিশীলতা বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। এই বাজার বিকশিত ও গতিশীল হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

বিএসইসির আহ্বানের প্রেক্ষিতে উপস্থিত এবিবি কর্মকর্তারা পুঁজিবাজারে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।