অর্থ লিপি

২৬ এপ্রিল ২০২৬ রবিবার ১৩ বৈশাখ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ভাইরাল ৫০ টাকার নোট বিনিময়যোগ্য নয়

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল মঙ্গলবার (১২ই মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয় নতুন ৫০ টাকার নোটের বিষয়ে। ওই গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৬ লাখ। গ্রুপের অ্যাডমিন ‘জাগ্রত রাকিব’ নামের আইডি থেকে এটি পোস্ট করা হয়েছে। লিখা হয়েছে, ‘৫০ টাকার নতুন নোট।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন ৫০ টাকার নোট। নোটটির এক পৃষ্ঠে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি। এটি ছড়িয়ে পড়ার পর থেকে সবাই নোটটির খোঁজে নেমেছেন। কিন্তু বাস্তবতা হলো এটি স্মারক নোট, বিনিময়যোগ্য নয়।

এই পোস্টের পর বিষয়টি নিয়ে খোঁজ করলে জানা যায়, প্রধানমন্ত্রী ও মেট্রোরেলের ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোটটি স্মারক, dhaka share। ওই নোটের মধ্যেও তাই লিখা রয়েছে। কিন্তু বিষয়টি অনেকেই খেয়াল করেননি। সবাই মনে করছেন নতুন নোট এসেছে। মূলত, প্রথম মেট্রোরেল চালুর সময় স্মারক নোটটি অবমুক্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই স্মারক নোট সম্পর্কে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের ২৮শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।

প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।