আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা আট কার্যদিবস সূচকের পতনের পরে , পরপর ২ দিনে ১২৭ সূচক বাড়াতে কিছুটা আতঙ্ক কাটল বিনিয়োগকারীদের।
আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। আজ লেনদেনে অংশ নিয়েছে ৩৯৭ টি কোম্পানি। এর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩০৩ টির,দাম কমেছে ৪৪ টির এবং দাম অপরিবর্তিত ছিল ৫০ টি কোম্পানির ।
আজ ডিএসইতে ৬,১০০.৮৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।গতকাল লেনদেন হয়েছিল ৪২২. ৮৩ কোটি টাকার ।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৯.০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪১ .৬৬ পয়েন্টে এসেছে।এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫.৪৬ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১,৩৯৩.০৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২৫.৪৩ পয়েন্ট বেড়ে ২,০৫৭.৭১ পয়েন্টে দাঁড়িয়েছে।

পরপর ২ দিনে ১২৭ সূচক বাড়াতে কিছুটা আতঙ্ক কাটল বিনিয়োগকারীদের।।তবে সূচক বাড়লেও লেনদেন আশানুরূপ হয়নি।এখন দেখার বিষয় আগামীতে বাজার কেমন আচরণ করে ।
আজকের বাজারের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল বহুদিন পরে DSE30 সূচক ২৫.৪৩ পয়েন্ট বেড়েছে ।বাজারে যদি শুধুমাত্র DSE30 সূচকের শেয়ারগুলির সাভাবিক লেনদেন হত তাহলে বাজারের প্রতি মানুষের আস্থা বেড়ে যেত।