দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (EMERALDOIL)এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৩-ডিসেম্বর’২০২৩) ও (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
২য় প্রান্তিকে কোম্পানিটি, গত ৩ মাসে (অক্টোবর ২০২৩-ডিসেম্বর ২০২৩) শেয়ার প্রতি আয় হয়েছে ১.৬৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ০.৪১ টাকা। গত ৩ মাসে কোম্পানিটির আয় আগের চেয়ে ১ পয়সা বেড়েছে।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৩-ডিসেম্বর ২০২৩) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১২ টাকা। গত ৬ মাসে কোম্পানিটি আয় আগের সময়ের চেয়ে ৩০৭ শতাংশ বেড়েছে।
গত ৩১শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে (০.১৪) টাকা, যা আগের বছরে ছিল (০.৭৮) টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় (NAVPS) হয়েছে (৮.৭০) টাকা। যা আগের বছর শেয়ার প্রতি নিট দায় ছিল (১০.৩৭) টাকা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।