বাংলাদেশে আনকাট সেন্সর পেল ‘জওয়ান’। আজ বৃহস্পতিবার (৭ই সেপ্টেম্বর) দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ‘জওয়ান’ মুক্তির অনুমতি দেয়। তাই বাংলাদেশে ‘জওয়ান’ চলতে আর কোনো বাধা নেই।
খবরটি নিশ্চিত করেছেন ‘জওয়ান’-এর বাংলাদেশের পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি জানান, বৃহস্পতিবার থেকে একযোগে ৪১টি সিনেমা হলে চলবে ‘জওয়ান’।
এর আগে বুধবার (৬ই সেপ্টেম্বর) যমুনা ব্লকবাস্টারের ব্র্যান্ডিং অ্যান্ড সেলস বিভাগের সিনিয়র ম্যানেজার এ এইচ রাজু বলেন, ‘যমুনা ব্লকবাস্টারে প্রতিদিন ‘জওয়ান’ সিনেমার ১৫টি শো চালাব আমরা। তার মধ্য থেকে একটি শো বুকিং করেছে ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা নিজ উদ্যোগে ২৮০ সিটের হলটি ভাড়া করেছে।’
অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের। এ ছাড়া বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।