অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গতকাল মঙ্গলবার (২৮শে নভেম্বর) জিইউআরের মুখপাত্র আন্দ্রি ইউসভ এ তথ্য জানিয়েছেন, ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানা বুদানভকে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মুখপাত্র জানান, মারিয়ানার শরীরে ভারী কোনো ধাতু দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ বাহিনীর আরও কয়েকজনের শরীরে বিষ ক্রিয়ার হালকা লক্ষণ দেখা গেছে।

মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে, তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানেও ব্যবহৃত হয় না।

ইউক্রেনের অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার মধ্যদিয়ে মারিয়ানার শরীরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্ভবত বিষাক্ত খাবারের মাধ্যমে এটা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন কিছুটা ভালো বোধ করছেন।

কিয়েভভিত্তিক বার্তা সংস্থা ইউনিয়ান তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, মারিয়ানা ইউক্রেনেই চিকিৎসা নিচ্ছেন। তবে, এ ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কি-না, সে বিষয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলোতে কোনো কথা বলা হয়নি।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।