শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) মাধ্যমে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেডের ইলেট্রনিক সাবস্ক্রিপশন (আইপিও) ৯ জুন শুরু হয়ে চলবে ১৩ জুন পর্যন্ত।
বুকবিল্ডিং পদ্ধতির আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করবে টেকনো ড্রাগস লিমিটেড।
সাধারণ বিনিয়োগকারীদের কাছে টেকনো ড্রাগস লিমিটেড কাট–অব প্রাইস বা প্রান্ত সীমামূল্যের ৩০ শতাংশ কমে ২৪ টাকা করে শেয়ার ইস্যু করবে।
টেকনো ড্রাগস লিমিটেড আইপিওতে বিনিয়োগকারীরা সর্বনিন্ম ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ লাখ টাকার আবেদন করতে পারবে।
আইপিও থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, বিএমআরই (নরসিংদী ফ্যাক্টরি), ভবন নির্মাণ (গাজীপুর ফ্যাক্টরি), আংশিক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
২০২৩ সালের ৩০শে জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৭.৭৪ টাকা , পুনর্মূল্যায়ন ছাড়া যা ২২.৫৭ টাকা । এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.০৮ টাকা । বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ৩.২৫ টাকা ।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।