পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের (FAMILYTEX) হেড অফিস বর্তমানে ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দখলে। অর্থাৎ ফ্যামিলি টেক্স বিডি লিমিটেড কোম্পানিটির হেড অফিস এখন ওলিলা গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবহার করছে।
গতকাল সোমবার (৯ই অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একটি প্রতিনিধি দল কোম্পানিটির ঢাকার হেড অফিস (হাউস ১২৭, তৃতীয় তলা, রোড ২০, ব্লক সি, নিকেতন, গুলশান- ১ , ঢাকা) পরিদর্শন করলে এমন চিত্র দেখা যায়।
উল্লেখ্য, গত ২৭শে সেপ্টেম্বর ডিএসইর একটি প্রতিনিধি দল ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের কারখানা পরিদর্শন করে। কারখানাটি বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করতে পারেনি। এতে প্রতিনিধি দল ফ্যামিলি টেক্স বিডি লিমিটেডের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানতে পারেনি।
শেয়ার বাজারের তালিকাভুক্ত একটি কোম্পানি বন্ধ করে হেড অফিস অন্য কোম্পানিকে ভাড়া দিয়ে দিয়েছে। ভাবা যায় বিষয়টি! এ যেন মগের মুল্লুক। এর কি কোন বিহিত নেই। কিভাবে তালিকাভুক্ত একটি কোম্পানি উৎপাদন বন্ধ করে, তাদের অফিস অন্যকে ভাড়া দিয়ে দিল! কোন আলাপ আলোচনা বা খবর প্রকাশই করলোনা। এটা যেন এক অরাজকতার দেশে পরিনত হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের উচিৎ তালিকাভুক্ত কোম্পানিগুলির উৎপাদনসহ যাবতীয় বিষয়ে নিয়মিত নিরবিচ্ছিন্ন হালনাগাত রাখা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।