পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের জায়ান্ট কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA) কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন হবে।কোম্পানিটি জানিয়েছে যে, আগামীকাল মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, স্পটে মার্কেটে লেনদেন শুরু হবে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। আগামি বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩, কোম্পানিটির রেকর্ড ডেট।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিবে।অর্থাৎ শেয়ার হোল্ডারগন শেয়ার প্রতি ১ টাকা করে পাবেন।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২.৯১ টাকা ,যা আগের বছরে শেয়ার প্রতি আয় ছিল ১.০৩ টাকা ছিল।
মুনাফা বেড়েছে ১৮২ শতাংশ ।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাস ফ্লো ঋণাত্নক হয়েছে হয়েছে (২.৯৬ )টাকা,যা আগের বছরে ছিল ২.০৩ টাকা।
কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৮০.২৯ টাকা,যা আগের বছরে ছিল ৮৩.০১ টাকা।
আগামী ৩০ শে ডিসেম্বর ,২০২৩ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণসভা (এজিএম) অনুষ্ঠিত হবে।