অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

আম্বানীদের পার্টিতে গিয়ে কি হাল হবু মা দীপিকার?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গত বৃহস্পতিবারই (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছিলেন তিনি অন্তঃসত্ত্বা। আগামী সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান ঘরে আসবে বলেও জানিয়েছেন অভিনেত্রী। সুখবরের মধ্যে তিনি অংশ নিতে গিয়েছিলেন আম্বানী পুত্র অনন্তের প্রাক্-বিবাহের অনুষ্ঠানে। সেখানে গিয়ে বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে।

নতুন খবর দিয়ে দীপিকা পাড়ুকোন তার ইনস্টাগ্রামে ‘সেপ্টেম্বর ২০২৪’ লেখা একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে শিশুদের পোশাক, খেলনা এবং বেলুনের ছবি রয়েছে। তারপর থেকেই শোরগোল পড়ে গেছে অভিনেত্রীকে নিয়ে।
হবু মা দীপিকা জামনগরে যান আম্বানী পুত্র অনন্তের প্রাক্-বিবাহের অনুষ্ঠানের নিমন্ত্রণ রক্ষা করতে। দীপিকার পরনে ছিল সাদা রঙের শার্ট ও পালাজো। সাদা রঙের পোশাক ম্যাচিং করেছিলেন হবু বাবাও। রণবীর সিংকেও দেখা গেছে সাদা পোশাক পরতে। শুভ্রতার বেশে তারা এসেছিলেন বিয়ের অনুষ্ঠান জমকালো করতে।

তবে বিপাকে পড়তে দেখা যায়, যখন মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তারা। গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে শোরগোল পড়ে যায়। কারণ দুদিন আগেই তারা সুখবরটি দিয়েছেন। সেজন্যই হবু বাবা-মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন ভক্তরা।

আরও পড়ুন…

দীপিকা মা হচ্ছেন

এসময় স্ত্রীকে সুপুরুষের মতই আগলে রাখেন রণবীর। একটু সময়ের জন্যও হাতছাড়া করেননি দীপিকাকে। স্ত্রী-সন্তানের নিরাপত্তার জন্য নায়ক বেশেই পাশে ছিলেন অভিনেতা।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে পুরস্কার তুলে দিতে। বাফটা-তে তার লুক অন্তঃসত্ত্বার ইঙ্গিত জোরালো করে। এদিন শাড়ি দিয়ে নিজের বেবিবাম্প লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন দীপিকা পাড়ুকোন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসসহ দেশটির একাধিক গণমাধ্যমও দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই সুপার পাওয়ার কাপল। পাঁচ বছরের দাম্পত্যের পর জীবনের নতুন অধ্যায় শুরু হতে হল তাদের।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।