অর্থ লিপি

৪ জুন ২০২৬ বৃহস্পতিবার ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই কর্মকর্তাকে পদাবনতি দেয়া হয়েছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) দুইজন কর্মকর্তা মো ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমানের পদাবনতি দেয়া হয়েছে।জানা গিয়েছে এর আগে নিয়ম বহির্ভূতভাবে তাদের ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি দেয়া হয়েছিল। বিষয়টি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নজরে এলে ব্যবস্থা নিতে ডিএসইকে চিঠি দেয়।কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মো. ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমানের ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ডিএসই। এক্সচেঞ্জটির প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার সাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাদেরকে এ বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিএসইসির ২২ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে আপনাদের (মো. ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমান) ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদ অবনমন করে আগের ‘জেনারেল ম্যানেজার’ হিসাবে পদায়ন করা হলো।

 পদোন্নতির বিষয়ে এর আগে ডিএসইকে পাঠানো বিএসইসির চিঠিতে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের ৬(৫) ধারা পরিপালনে ৭ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত করতে বলা হয়েছিল। এ ক্ষেত্রে ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ হিসেবে পদোন্নতি ও পদায়ন করা কর্মকর্তাদের অবনমন করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলে কমিশন। এছাড়া ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি পাওয়ার পরে কর্মকর্তারা যে অতিরিক্ত বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাদি পেয়েছেন, সেগুলো অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। এমনকি প্রদত্ত আর্থিক সুবিধা আদায় করে ডিএসইর হিসাবে জমা করতে বলা হয়েছিল

 

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।