গতকাল বুধবার (২৪শে জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা কনভেনশনসিটিতে ১৬তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন করেন শীর্ষ সংগঠন বিপিজিএমই ‘র সভাপতি সামিম আহমেদ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বন্ধ দরজাই সম্ভাবনার বাজারে পিছিয়ে দিচ্ছে দেশের প্লাস্টিক শিল্পকে। এমন অভিযোগ এ খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ)।
এমন অভিযোগ এ খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিপিজিএমইএ)।
তিনি বলেন, আমরা বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) থেকে সুপারিশ পাই। শিল্প মন্ত্রণালয় থেকেও সুপারিশ পাই। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ও আমাদের জন্য সুপারিশ করে। কিন্তু দিনশেষে যখন আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে যাই, তখন আমরা কৃতকার্য হই না। আমরা তাদেরকে বুঝাতে পারি না বা তারা হয় তো বুঝেও কিছু বুঝতে চান না। এতে আমরা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হই।
এমন পরিস্থিতিতে সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে ব্যবসায়ীদের নীতিগত সহায়তার প্রতিশ্রুতি দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তবে বাজার খুঁজতে কৌশলী হওয়ার পরামর্শ দিলেন তারা।
প্লাস্টিক শিল্প পিছিয়ে যাওয়ার কারণ এনবিআর !
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের নতুন ফোকাস হচ্ছে সেভেন সিস্টার। আমরা এখন নতুন নতুন পণ্য ও বাজার নিয়ে কাজ করব। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাব। অন্যদিকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমরা সমন্বিতভাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় মিলে আমাদের কাজগুলো আমরা করব।
বাজার সম্প্রসারণের কৌশলে আয়োজিত চার দিনব্যাপী এবারের প্লাস্টিক মেলায় অংশ নিয়েছেন বাংলাদেশসহ ২১টি দেশের ব্যবসায়ীরা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।