অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

সাপ্তাহিক বাজার পর্যালোচনা, ডিএসই৩০ ও ভালো মান সম্পন্ন শেয়ার নিয়ে আশায় বুক বেঁধে আছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০৩ টি কোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ৭০ টির, দাম কমেছে ২৩ টির, দাম অপরিবর্তিত ছিল ১৯৪ টির এবং কোন লেনদেন হয়নি ১২ টি  কোম্পানির। গত সপ্তাহে ৫ দিনে মোট লেনদেন হয়েছে ৪২৫৭.২২  কোটি টাকা ,আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৩৫৮৫.৭৪ কোটি টাকা গত সপ্তাহে গড়ে প্রতিদিন লেনদে হয়েছে ৮৫১.৪৪ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৭১৭.১৪ কোটি টাকা।গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ১০৮৪.০৩ কোটি টাকা,এবং সবচেয়ে কম লেনদেন হয়েছিল ৬৪৫.৬৯ কোটি টাকার।

গত সপ্তাহে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৬.৩১ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ করেছে। গত সপ্তাহে লেনদেন ও আগের সপ্তাহের চেয়ে ৬৭১কোটি ৪৮ লাখ টাকা বেড়েছে । যা শতাংশের দিক দিয়ে ১৮.৭৩ শতাংশ বেড়েছে ।

গত সপ্তাহে বাজারে উল্লেখ্য দুটি ঘটনা ছিল, প্রথম টি পুরো বাজার জুড়ে মৌল ভিত্তি নেই এমন শেয়ারগুলি ছিল দাম বাড়ার শীর্ষ তালিকায়। আর দ্বিতীয়টি হলো বহুদিন পরে D30 INDEX এর পাঁচটি শেয়ার শীর্ষ লেনদেে ফেরা, এর মধ্যে স্কয়ার ফার্মার লেনদেন ছিল বিশেষ উল্লেখযোগ্য ব্যাপার। তবে গত সপ্তাহে ও লেনদেন বাড়লেও পুরো সপ্তাহ জুড়ে বিনিয়োগকারীদের বেশির ভাগ হতশার মধ্য দিয়ে কেটেছে।

নিন্মে গত সপ্তাহের বাজারের টপ গেইনার, টপলুজার ও টপ ট্রেড লেনদেন নিয়ে আলোকপাত করা হলোঃ

সাপ্তাহিক (TOP GAINER) বা দাম বাড়ার শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড। সপ্তাহ জুড়ে শেয়ারটির দাম বেড়েছে ৩৪.০৬ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছিল। ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায় ছিল সেন্টাল ফার্মা দাম বেড়েছে ২৯.৬৬ শতাংশ,তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল ওয়েস্টার্ন মেরিনের দাম বেড়েছে ২০.৯১ শতাংশ। উল্লেখ্য, গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ তালিকার ৯ টি ছি কোম্পানি ‘B’ ক্যাটাগরির শেয়ার।

সাপ্তাহিক (TOP LOSER) বা দাম পতনের শীর্ষে ছিল প্রগেসিভ লাইফ ইন্সুরেন্স  কোম্পানি লিমিটেড, সপ্তাহ জুড়ে কোম্পানিটির দাম কমেছে ১৫.৫৪ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি  ডিএসইর সাপ্তাহিক দাম পতনের তালিকার শীর্ষে উঠে এসেছিল। ডিএসইতে সাপ্তাহিক দাম পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থায় অবস্থায় ছিল সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড দাম কমেছে ১৪.৭৩ শতাংশ,তৃতীয় অবস্থায় অবস্থায় ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স দাম কমেছেছে ১১.৮১ শতাংশ।
উল্লেখ্য, গত সপ্তাহে দাম পতনের শীর্ষ ১০ তালিকার ১০ টি কোম্পানি ছিল লাইফ ও জেনারেল ইন্সুইরেন্স কোম্পানির শেয়ার।

সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড ,সপ্তাহ জুড়ে কোম্পানিটির ৮ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ১৮৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা।
সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ২য় তালিকায় ছিল লুবরেফ বাংলাদেশ লিমিটেডের যার বাজার মূল্য ১৭২ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকা এবং ৩য় তালিকায় ছিল ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের যার বাজার মূল্য ১৪১ কোটি ৩২ লাখ ১ হাজার টাকা।

বিভিন্ন হাউজের অফিসে গিয়ে বিভিন্ন বিনিয়োগকারী ও হাউজের অফিসারদের সাথে আলাপ করে জানা গেল DSE 30 ও ভালো মান সম্পন্ন শেয়ার নিয়ে আশায় বুক বেধে আছেন সাধারণ বিনিয়োগকারীরা।তারা আশা করছেন এইসব শেয়ার লেনদেনে ফিরলে বাজার প্রান ফিরে পাবে।

সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করে দেখা গেল গত সপ্তাহে B’ ক্যাটাগরির কিছু শেয়ারের দামে উস্ফোলন থাকলেও বাজারের বেশির ভাগ বিনিয়োগকারিদের চরম হতাশার বাজার ছিল।
ভালো মৌল ভিত্তির সম্পন্ন শেয়ারের লেনদেন না হওয়ায় বাজার নিয়ে বিনিয়োগকারীরা চরম আস্থার সংকটে ভুগছেন।

কোন কিছুতেই যেন কিছু হচ্ছেনা। গত সপ্তাহের শেষ দিন D30 INDEX এর পাঁচটি শেয়ার শীর্ষ লেনদেন তালিকায় আসাতে বিনিয়োগকারীদের কিছুটা আশান্বিত হতে দেখে গিয়েছে, বিশেষ করে স্কয়ার ফার্মা ও লাফার্জ হোলসিম শীর্ষ লেনদেন তালিকায় আসাতে বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধেছেন হয়তো খুব শীঘ্রই DSE30 ও ভালো মান সম্পন্ন শেয়ারের ফ্লোর ভেঙে লেনদেনে ফিরে বাজারকে করবে চাঙ্গা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।