প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংরাদেশ ব্যাংক।
নবনিযুক্ত তিন স্বতন্ত্র পরিচালক হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ