আজ মঙ্গলবার (২৮শে নভেম্বর) হিলি বাজারে প্রতি কেজি আলু ৫ টাকা কমে বন্দরে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। পেঁয়াজ কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৭৫-৮০ টাকা কেজিতে। হরতাল-অবরোধের মধ্যেও চলতি সপ্তাহে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পণ্যের আমদানি; সেইসঙ্গে কমেছে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দামও।
আজ বন্দরে বেড়েছে ক্রয় বিক্রয়। আগে যেখানে প্রতিদিন আমদানি হতো ৫০ থেকে ৭০ ট্রাক, এখন তা দাঁড়িয়েছে ১০০ ট্রাকের ওপরে।
পুরো মাস জুড়ে যেন হরতাল অবরোধ চলে আসছে; যে কারণেই বন্দরে ছিল না কাঙ্ক্ষিত পাইকার। পণ্যের আমদানি অনেকটাই কম হচ্ছিল। তবে সেই চিত্র যেন অনেকটা বদলে গেছে। বর্তমানে কাঙ্ক্ষিত পাইকার আসায় বন্দরে বেড়েছে পণ্য বিক্রি; সেই সঙ্গে বন্দরে বেড়েছে ভারত থেকে পণ্যের আমদানিও।
হিলি স্থলবন্দর দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে অধিকাংশই পেঁয়াজ আলু, কাঁচা মরিচ, খৈল পাথরসহ নিত্যপণ্য। যে সব পণ্য আমদানি হয় সেগুলো বন্দর থেকে বিক্রি করা হয়। পুরো মাস জুড়েই যেন হরতাল আর অবরোধ চলছে। তাই বন্দরে কাঙ্ক্ষিত পাইকার ব্যবসায়ী না আসায় কমে যায় পণ্যের আমদানি। আবারো কর্মযজ্ঞ সৃষ্টি হয়েছে; পাইকাররা দূর-দূরান্ত থেকে বন্দরে আসছেন।
দুদিনের ব্যবধানে আলুতে ৫ টাকা কমে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫ টাকা কমে ৭৫ টাকা থেকে ৮০ টাকা কেজিতে।
আমদানি বৃদ্ধি পাওয়াই বেড়েছে সরকারের রাজস্ব। কর্মযজ্ঞ সৃষ্টি হয়েছে শ্রমিকদের মধ্যে । বন্দর ও কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে দুই কর্ম দিবসে ভারতীয় ৩৩৩ ট্রাকে ১০ হাজার ২০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে; যার মধ্যে অধিকাংশই পেঁয়াজ ও আলু ও পাথর।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।