অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

না ফেরার দেশে আহমেদ রুবেল

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের অন্যতম গুণী অভিনয় শিল্পী আহমেদ রুবেল আর নেই। আজ বুধবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

অভিনয়শিল্পী সংঘের সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক অভিনেতাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এদিন সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল তার। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি আর পৃথিবীতে নেই।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩রা মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম।

মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন।

বলা হয়, দেশের অন্যতম আন্ডাররেটেড অভিনেতা আহমেদ রুবেল। যাকে শোবিজ অঙ্গন যথার্থ ব্যবহার করতে পারেনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে চন্দ্রকথা, ব্যাচেলর, শ্যামল ছায়া, গেরিলা, জোনাকির আলো, লাল মোরগের ঝুঁটি, চিরঞ্জীব মুজিব ইত্যাদি। কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের বহু নাটকে কাজ করেছেন রুবেল। এছাড়াও টিভিতে তার নাটকের সংখ্যা শতাধিক।

নতুন ছবি ‘পেয়ারার সুবাস’র কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছিল। নানা কারণে মুক্তির আলোয় আসতে বিলম্ব। কিন্তু যখনই ছবিটি মুক্তির দ্বারপ্রান্তে এলো, আহমেদ রুবেল চলে গেলেন না ফেরার দেশে।

আগামী শুক্রবার ৯ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা রয়েছে। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।