অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

জেমিনি সি ফুডের রাইট শেয়ার ইস্যুতে বিএসইসির অসম্মতি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের জেমিনি সি ফুড পিএলসি’র (GEMINISEA) রাইট শেয়ার ইস্যুতে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১২৮ কোটি ২০ লাখ ৯৩ হাজার ২০০ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানিটি বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার ইস্যু করতে চেয়েছিল। এজন্য কোম্পানিটি ৫০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য নির্ধারণ করেছিল ৬০ টাকা। রাইট ইস্যুর মাধ্যমে কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়িয়ে বিদ্যমান উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও মুনাফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল।

উল্লেখ্য, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৯৩ টাকা ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।