আজ রাজ (২৪শে ডিসেম্বর) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এইচ এইচ টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘতনা ঘটে।
এইচ টেক্সটাইল মিলের কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে মজুদ করা বিপুল পরিমাণ থান কাপড় ও কেমিক্যাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার (২৪শে ডিসেম্বর) ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানায় কোনো শ্রমিক-কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেছে।
এইচ এইচ টেক্সটাইলের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির হোসেন জানান, রাত ৩টার দিকে গুদামের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং বিপুল পরিমাণ কাপড় ও কেমিক্যাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডেমরা, আদমজী ও সোনারগাঁও স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডেমরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ ওসমান গনি জানান, রাতে গুদামে কেউ ছিল না। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে কমিটি গঠন করে তদন্ত করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।