অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

সোনার মূল্য বৃদ্ধি আজ থেকে কার্যকর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের বাজারে দাম ওঠা নামার মধ্যে থাকা সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

আজ বুধবার (১২ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গতকাল মঙ্গলবার (১১ জুন) ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮৮১ টাকা করে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরির দাম ১ লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ১১৬ টাকায় বিক্রি করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর আগে গত রবিবার (৯ জুন) দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল। ওই দিন বাজুস সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৯৫ টাকা কমিয়ে নির্ধারণ করেছিল ১ লাখ ১৫ হাজার ৮৮১ টাকা।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।