অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

তরুণদের নিয়ে আগামীর পরিকল্পনা হাথুরুর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বকাপে তুমুল বিতর্ক সৃষ্টি করা ও দলের ভরাডুবির পর আগামীকাল সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। কিউইদের বিপক্ষে বাংলাদেশ দলে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন কুমার দাস না থাকায় এই টেস্ট সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবে নাজমুল হোসেন শান্ত।

গতকাল রবিবার (২৬শে নভেম্বর) বাংলাদেশ দলের  সংবাদ সম্মেলনে আসেন টাইগার হেড কোচ চাণ্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবির কথা ভুলে গিয়ে নতুন করে সবকিছু শুরু করতে চান বলেন এই বিতর্কিত ও বিশ্বকাপের ভরা ডুবির হেড মাস্টার। এদিন সংবাদ সম্মেলনে আগামী দিনে তরুণদের নিয়ে নিজের আশার বাণী শুনিয়েছেন হাথুরুসিংহে।

তরুণদের নিয়ে কথা বলতে গিয়ে হাথুরুসিংহে বলেন, ‘বিভিন্ন কারণে এটি প্রায় নতুন চেহারার বাংলাদেশ দল। দলের অনেক সিনিয়র খেলোয়াড় ইনজুরিতে থাকায় তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা রাখছি আমরা। আমি মনে করি আমরা প্রস্তুত এবং আমি এই টেস্ট সিরিজের জন্য অপেক্ষা করছি।’

দলে নিয়মিত বেশ কিছু  অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় এর কোনো প্রভাব পড়বে কি না, এই বিষয়ে হেড কোচ বলেন, ‘যে কোনো দলে জন্য এত বেশি অভিজ্ঞতা হারানো চ্যালেঞ্জিং। বিশেষ করে বাংলাদেশের জন্য কারণ সেই ছেলেরা ১৫ বছরেরও বেশি সময় ধরে প্রতিটি ফরম্যাটে বাংলাদেশ দলের অংশ ছিল। তাদের কেউ কেউ ১০ বছর এবং তারও কমবেশি সময় ধরে ক্রিকেট খেলছে। এই সিরিজে তরুণরা কী করতে পারে তা দেখার বিষয়।’

সেই সঙ্গে তিনি আরো উল্লেখ করেন, ‘আমি মনে করি এটি এমন একটি সময় যে আমাদের এমন কিছু খেলোয়াড়দের থেকে এগিয়ে যেতে হবে যারা দীর্ঘদিন ধরে খেলেছে। তারা চিরকাল সেখানে থাকবে না। কিন্তু এটি অনেক কারণে ঘটছে। তাই, আমি মনে করি এটি উত্তেজনাপূর্ণ। এবং এটি কিছু তরুণদের জন্য তাদের নাম তৈরি করার এবং তারপর একটি দীর্ঘ ক্যারিয়ার করার একটি বড় সুযোগ।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।